মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

প্রাইভেটকার থেকে ৪০ কেজি ইলিশ জব্দ, মাদরাসায় বিতরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে মা ইলিশ পরিবহনের দায়ে পান্না সরদার (৩৫) নামে এক প্রাইভেটকারচালককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৪০ কেজি ইলিশ মাছ তিনটি মাদরাসায় বিতরণ করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

দণ্ডপ্রাপ্ত পান্না সরদার মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি শরীয়তপুরের ডামুড্যা থেকে মাছ নিয়ে মাদারীপুরে যাচ্ছিলেন।

আরো পড়ুন :বউ’ মেলা, যেখানে মেলে জীবন সঙ্গী

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার ভোর থেকে মনোহর মোড় এলাকার চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করেছিলেন পুলিশ। এ সময় ডামুড্যা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করা হলে অন্তত ৪০ কেজি মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে গাড়িচালক পান্না সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দ হওয়া ৪০ কেজি মাছ আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, আঙ্গারিয়া ওসমানিয়া হাফিজিয়া মাদরাসা ও মার্কাসজুল মাদরাসায় বিতরণ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, ইলিশ মাছ পরিবহনের দায়ে পান্না সরদার নামের এক গাড়িচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো তিনটি মাদরাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এস/ওআ

৪০ কেজি ইলিশ মাদরাসায় বিতরণ প্রাইভেটকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250